ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মামলা হয়নি

ঝালকাঠি প্রতিনিধি
২৩ জুলাই ২০২৩, ১২:২৩ আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১২:৩৭

ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কোনও মামলা হয়নি। স্বজনদের পক্ষ থেকে কোনও অভিযোগ পাননি বলে জানিয়েছেন সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার। 

রবিবার (২৩ জুলাই ) তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হতাহতের স্বজনরা অভিযোগ দায়ের করবেন বলে অপেক্ষায় আছি। আর যদি কেউ অভিযোগ না করে তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।’

এদিকে শনিবার সন্ধ্যার মধ্যে নিহত ১৭ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মেহেদী হাসান সানি। বর্তমানে ৩০ জন আহত চিকিৎসাধীন আছেন। 

পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, কারও গাফিলতিতে দুর্ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। অন্যায়কারীদের ছাড় দেওয়া হবে না। 

জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বাংলা ট্রিবিউনকে বলেন, দুর্ঘটনার কারণ জানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন শিবলিকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
টাইমলাইন: ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে দুর্ঘটনা
২৩ জুলাই ২০২৩, ১২:২৩
ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মামলা হয়নি
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক