দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৬

দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘কেবল যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সেখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করা উচিত। বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, ‘সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে; কারণ প্রশাসন ফেল করেছে। প্রশাসন কাজ করছে না, এ কারণে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। তবে আমি মনে করি, যেসব এলাকার অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেসব এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া যায়। আর এখনও অনেক জেলার অবস্থা ভালো আছে। রাজনৈতিক নেতারা অনেক কিছু দেখভাল করছেন। সেসব এলাকায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ঠিক নয়। বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার।’

বিএনপি মহাসচিব বলেন, ‘শেখ হাসিনা সরকারের জঞ্জাল পরিষ্কার করে সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচনের ব্যবস্থা করা দরকার।’

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব তার দলের পক্ষ থেকে জেলায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত চার জনের পরিবার এবং আহত ৪৩ জনের হাতে নগদ মোট ১৫ লাখ টাকা তুলে দেন।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি