স্ত্রী-সন্তানকে হত্যার পর আইডি কার্ড পরিবর্তন করে আত্মগোপনে, ২০ বছর পর গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৩

পিরোজপুরে স্ত্রী ও সন্তান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সিরাজুল হককে ২০ বছর পর গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে খাগড়াছড়ি জেলার গুইমারা থানাধীন হাতিমোরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তার বাড়ি মঠবাড়িয়া উপজেলার উত্তর মিরুখালী এলাকায়। তার বাবার নাম মৃত জাবেদ আলী।

 মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সিরাজুল হক আব্দুল হক ২০০৩ সালে তার স্ত্রী নাজমা বেগম ও কন্যা মিষ্টিকে হত্যা করে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় নিয়মিত মামলা হয়। মামলার পর থেকে আসামি পলাতক। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকার জরিমানার আদেশ দেন।

ওসি জানান, আসামি সিরাজুল হক নিজের নাম পরিবর্তন করে আব্দুল হক নামে নতুন ভোটার আইডি কার্ড তৈরি করে দীর্ঘ ২০ বছর খাগড়াছড়িসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব