কৃষকের ধান কেটে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পটুয়াখালী প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:১৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:১৩

পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠী এলাকায় এক দরিদ্র কৃষকের ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতার বিরুদ্ধে। জমির মালিকানা নিয়ে আদালতে চলমান একটি মামলার মাঝে এই ঘটনা ঘটে।

বিএনপি নেতা নাসির হোসেন পিন্টু দুই বছরের জন্য ওই জমি লিজ নিয়ে কৃষকের ধান কেটে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন কৃষক সেকান্দার আলী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে পটুয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার পরিবার দীর্ঘ প্রজন্ম ধরে ৫৯ শতাংশ জমি ভোগদখল করে আসছে। তবে জমির মালিকানা নিয়ে একটি মামলা চলমান থাকা অবস্থায় ২৩ ডিসেম্বর সোমবার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়েজ ভূঁইয়ার নেতৃত্বে ১৫/২০ জন লোক ওই জমির কাঁচা ধান কেটে নিয়ে যান। এ ঘটনায় সেকান্দার আলী পটুয়াখালী সদর থানায় অভিযোগ করেছেন। পুলিশ ধান কাটার কাজ থেকে বিরত থাকতে বললেও অভিযুক্তরা তা অমান্য করে ধান বিক্রি করে দেন।

সেকান্দার আলী আরও অভিযোগ করেন, জমি নিয়ে মামলা করায়, বিএনপির নেতাকর্মীরা তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি করছে। গত কয়েকদিনে তার মা সুফিয়া বেগম এবং ভাইয়ের স্ত্রী মোসেদা বেগমকেও শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে।

তিনি জানান, পূর্ব জৈনকাঠী মৌজার এসএ ৮৬১ ও আরএস ১২৮৮ খতিয়ানভুক্ত জমি ইমাম উদ্দিনের ওয়ারিশদের নামে রেকর্ড হওয়া উচিত ছিল। কিন্তু ভুলবশত এটি রাজেশ্বর গংদের নামে রেকর্ড করা হয়। তার বাবা ২০১২ সালে এই বিষয়ে আদালতে মামলা করেন, যা এখনও বিচারাধীন।

সেকান্দার আলী প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, আমাদের বসতবাড়ি ছেড়ে কোথাও যাওয়ার জায়গা নেই। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা অসহায়। তিনি অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

এ ছাড়া তিনি বলেন, এলাকা ছেড়ে না গেলে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনের শেষে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, আমাদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

এ বিষয় জৈনকাঠী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়েজ ভূঁইয়া দাবি করেন, নাসির হোসেন পিন্টু সরকারের কাছ থেকে ওই জমি লিজ নিয়েছেন। এতে সে ধান কেটে নিয়েছে।

নাসিম হোসেন ওই জমিতে ধান রোপণ করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, নাসির ধান রোপণ করেনি। বর্তমানে ধান মোস্তফা সরদারের কাছে জমা রাখা হয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
গুলিস্তানে হঠাৎ জামায়াত-বিএনপির সংঘর্ষ, জানা গেলো রহস্য
অবস্থান পরিষ্কার করে এমপি মনি বললেন, ‘বক্তব্য কাটছাঁট করে প্রচার হয়েছে’
কমিউনিটি ক্লিনিকগুলো নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
‘৫০০ জাতীয় খেলোয়াড় পাবেন ক্রীড়া কার্ড, ৮ বিভাগে হবে স্পোর্টস ভিলেজ’ 
‘৫০০ জাতীয় খেলোয়াড় পাবেন ক্রীড়া কার্ড, ৮ বিভাগে হবে স্পোর্টস ভিলেজ’ 
আয়োজক কানাডাকে বিদায় করে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো
আয়োজক কানাডাকে বিদায় করে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে অপপ্রচার, গ্রেফতার ৪ জন রিমান্ডে
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে অপপ্রচার, গ্রেফতার ৪ জন রিমান্ডে
যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ ও অভিনন্দন জানালেন জামায়াত আমির 
যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ ও অভিনন্দন জানালেন জামায়াত আমির 
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?