জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে লিফলেট বিতরণ শেষে দুই গ্রুপের হাতাহাতি

পিরোজপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, ১৮:২১আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৮:৪৭

পিরোজপুরে লিফলেট বিতরণকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে পিরোজপুর টাউন ক্লাব মাঠে দুপক্ষের পাল্টাপাল্টি লিফলেট বিতরণ শেষে এ হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা পিরোজপুরের জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের বয়কট করেন।

জানা গেছে, কেন্দ্রঘোষিত ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে দেশজুড়ে লিফলেট বিতরণ ও জনসংযোগ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। এর ধারাবাহিকতায় দুপুরে পিরোজপুর শহরে সংগঠন দুটি পাল্টাপাল্টি লিফলেট বিতরণ করে। লিফলেট বিতরণ শেষে দুই পক্ষই শহরের টাউন ক্লাব মাঠে জড়ো হয়ে আলোচনা সভা করে। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে পিরোজপুর থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, দুপুর ১টার দিকে টাউন ক্লাব মাঠে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় কিছুটা উত্তেজনা দেখা দিলে দায়িত্বরত পুলিশ উভয় গ্রুপের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে।

উল্লেখ্য, গত বছরের ১৬ সেপ্টেম্বর বিকালে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভায় পিরোজপুর জেলা শাখার কমিটি নিয়ে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। পিরোজপুর ছাত্রলীগের সাবেক নেতা শাহরিয়ার আমীন সাগর ও মুসাব্বির মাহমুদ সানি নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করলে তাদের মেনে নেননি সাধারণ শিক্ষার্থীরা। এরপর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়। একটি গ্রুপ জাতীয় নাগরিক কমিটি এবং অন্য একটি গ্রুপ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া শুরু করে।

/কেএইচটি/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী