আন্দোলনে আহত ইমাম হোসেনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন পিরোজপুরের ডিসি

পিরোজপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৫, ২২:৩৬ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ২২:৩৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাহবাগে আহত পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইমাম হোসেনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। একটি মুদি দোকান ও মালামাল কিনে দিয়ে তাকে সহায়তা করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ জেলা প্রশাসকের পক্ষ থেকে মুদি দোকানের মালামালসহ ঘরের চাবি হস্তান্তর করেন। ইমাম হোসেন উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাহমুদকাঠি গ্রামের মৃত মো. আফসার উদ্দিনের ছেলে।

জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার শাহবাগে ১১ জুলাই পুলিশের লাঠিচার্জে আহত হন ইমাম হোসেন। এ সময় তার বাঁ হাত ভেঙে যায়। পরবর্তীতে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় জেলা প্রশাসক তাকে মালামালসহ একটি দোকান ঘরের ব্যবস্থা করে দেন।

মালামালসহ দোকান পেয়ে ইমাম হোসেন বলেন, ‘১১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। এ সময়ে নবাবপুর থেকে রাজমিস্ত্রির কাজের জন্য শাহবাগ চত্বরে পৌঁছালে বেপরোয়াভাবে পুলিশ আমার ওপর লাঠিচার্জ করে। লাঠির আঘাতে মারাত্মকভাবে আহত হই। বাঁ হাত ভেঙে যায়। আমি এখন ভারী কোনও কাজ করতে পারি না। তাই জেলা প্রশাসক আমাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য কৃতজ্ঞ।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ বলেন, ‘ছাত্র জনতার আন্দোলনে আহতদের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের নির্দেশে উপজেলায় কর্মসংস্থানের জন্য ইমাম হোসেনকে কিছু মালামাল দিয়ে একটি দোকানের ব্যবস্থা করে দিয়েছি আমরা। জেলা প্রশাসকের নির্দেশনায় এ ধরনের কার্যক্রম আরও অব্যাহত থাকবে।’

/এএম/
সম্পর্কিত
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তা আহত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব