চাঁদপুরে প্রথম দিনে করোনার টিকা নিলেন ১৪৮ জন

চাঁদপুর প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২১

চাঁদপুরে প্রথম দিন করোনা টিকা নিলেন ডিসি, সিভিল সার্জন, চাঁদপুর পৌরসভার মেয়রসহ ১৪৮ জন । রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চাঁদপুর সদর হাসপাতালে করোনা টিকাদান কেন্দ্রে টিকাদান শুরু হয়। এর আগে সকাল ১০টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এইদিন প্রথমে টিকা গ্রহণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এরপর টিকা গ্রহণ করেন ২৫০ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের নার্স ফেরদৌসী জাহান লাভলী, ২৫০ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ফোকাল পারসন ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুজাউদ্দৌলা রুবেল, সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী মাসুম, মুক্তিযোদ্ধা মুনির আহমেদ ও চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক মো. সহিদ উল্লাহ।

চাঁদপুরের সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বলেন, চাঁদপুর জেলার ৮ উপজেলায় প্রথমদিন ১৪৮ জনকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। প্রথম ধাপে জেলায় ৩৬ হাজার জনকে টিকা দেওয়া হবে। এক মাস পর তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘নিজেকে সুরক্ষিত রাখতে আমি এই টিকা নিয়েছি । আশা করি, আমাদের দেখাদেখি আমার চাঁদপুরের সবাই এই টিকা নিতে আগ্রহী হবে।’

/টিএন/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের