চমেক হাসপাতালে চিকিৎসাধীন হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ জুন ২০২১, ১৪:৫১আপডেট : ২১ জুন ২০২১, ১৪:৫১
image

চিকিৎসাধীন অবস্থায় মো. হান্নান (৪১) নামের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ১২ নম্বর হৃদরোগ বিভাগে তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শীলাব্রত বড়ুয়া এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, হান্নানকে শনিবার (১৯ জুন) হাসপাতালের ভর্তি করা হয়। ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মো. হান্নান আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটা এলাকার ছদর আলীর ছেলে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, আনোয়ারা থানার নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় গ্রেফতার হয়ে মো. হান্নান কারাগারে ছিলেন। শনিবার অসুস্থবোধ করায় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে একইদিন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর তিনি হাসপাতালের ১২ নম্বর হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মারা যান। আইনি প্রক্রিয়া শেষে হান্নানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী