নমুনা দিতে এসে ব্রাহ্মণবাড়িয়ায় আরেকজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ১৬:৫৭আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৭:০১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে এসে হুর বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিতে এসে তার মৃত্যু হয়।

হুর বেগম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আরজুমান মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া। এর আগে বুধবার (২৮ জুলাই) নমুনা দিতে হাসপাতালে এসে একজনের মৃত্যু হয়েছিল

খোঁজ নিয়ে জানা গেছে, হুর বেগম গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তার শরীরে করোনার উপসর্গ ছিল। চিকিৎসক কয়েক দিন আগে তাকে করোনা পরীক্ষার পরামর্শ দিয়েছিলেন। এরই মধ্যে অবস্থার অবনতি হলে সকালে নমুনা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। ফরম পূরণের পর নমুনা দেওয়ার আগমুহূর্তে তার মৃত্যু হয়।

এর আগে বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বরে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে লাইনে দাঁড়ানো অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ইকবাল হোসেন (৪৩) নামে এক ব্যক্তি।  তার বাড়ি সদর উপজেলার নাটাই গ্রামে। তিনি একটি মসজিদে ইমামতি করতেন।

/এএম/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী