বাদল অনুসারীদের হামলায় কাদের মির্জার ৪ অনুসারী আহতের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
০৯ আগস্ট ২০২১, ১০:৩১আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১০:৪০

কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের হামলায় কাদের মির্জার চার অনুসারী আহত হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৮ আগস্ট) রাতে উপজেলার চর ফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহ আলমের চা দোকানে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো একই ইউনিয়নের ভুট্টু পাটোয়ারি (৪৬), মেহেদী হাসান (৩১), মো. সাব্বির (২০) ও ভুট্টু মেম্বার (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কাদের মির্জার অনুসারী চর ফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদীসহ ৫-৭ জন যুবক স্থানীয় শাহ আলমের চা দোকানে বসে চা খাচ্ছিলো। এসময় একদল মুখোশধারী সন্ত্রাসী সেখানে হামলা চালিয়ে চার জনকে আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং দুই জনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, চর ফকিরা ইউনিয়নে মুখোশ পরিহিত সন্ত্রাসীদের হামলায় চার জন আহত হওয়ার খবর শুনেছি। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
কাদের মির্জার ভাগনে মঞ্জুর পরাজয়
ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলা ছিল সবচেয়ে বড় ভুল: কাদের মির্জা
কাদের মির্জার অনুসারী সজল গ্রেফতার
সর্বশেষ খবর
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’