মোশাররফ করিমের বিরুদ্ধে করা মামলার তদন্ত শুরু

কুমিল্লা প্রতিনিধি
১১ আগস্ট ২০২১, ২১:১৯আপডেট : ১১ আগস্ট ২০২১, ২১:১৯

অভিনেতা মোশাররফ করিমসহ চার জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে করা ৫০ কোটি টাকার মানহানি মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে শুরুতে ‘হাই প্রেসার-২’ নামে নাটকে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে কিনা তা তদন্ত করা হবে।

বুধবার (১১ আগস্ট) কুমিল্লা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেন।

‘হাই প্রেসার-২’ নাটকে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করার অভিযোগে গত ১৮ জুলাই কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে মামলা করা হয়। কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হোসাইনী এ মামলা করেন। 

মামলায় অভিনেতা মোশাররফ করিম, অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে আসামি করা হয়েছে। হাই প্রেসার-২ নামে নাটকে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করায় এ মানহানি মামলা করা হয়।

মো. রফিকুল ইসলাম হোসাইনী বলেন, আমরা আশাবাদী ন্যায়বিচার পাবো। তবে আমরা চেয়েছিলাম, আসামিদের আদালতে হাজির করা হোক। কেননা নাটকে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করার সব ডকুমেন্ট আমরা আদালতে উপস্থাপন করেছি। নাটকে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে কিনা তা তদন্তের নির্দেশ পিবিআইকে দিয়েছেন আদালত।

কুমিল্লা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, মঙ্গলবার (১০ আগস্ট) এই মামলার প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। মামলার পর্যালোচনা চলছে। দুই-একদিনের মধ্যে মূল তদন্ত শুরু হবে।

/এএম/
সম্পর্কিত
তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
কলকাতায় মোশাররফ করিমকে ‘হেনস্তা’, তীব্র নিন্দা এনসিপির
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
সর্বশেষ খবর
স্কুলের খাবার খেয়ে আবারও অসুস্থ শিক্ষার্থীরা, তদন্তে কমিটি
স্কুলের খাবার খেয়ে আবারও অসুস্থ শিক্ষার্থীরা, তদন্তে কমিটি
দল বেঁধে ভ্রমণে যাওয়ার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন
দল বেঁধে ভ্রমণে যাওয়ার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন
রাউটার রিস্টার্ট করলে কি স্পিড বাড়ে?
রাউটার রিস্টার্ট করলে কি স্পিড বাড়ে?
ই-জোন এইচআরএম লিমিটেডে বড় নিয়োগ
ই-জোন এইচআরএম লিমিটেডে বড় নিয়োগ
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন