মুহিবুল্লাহ হত্যা: তিন আসামি ২ দিনের রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২১, ১৩:১১আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৩:২৮

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষনেতা মো. মুহিবুল্লাহকে হত্যায় অংশ নেওয়া তিন জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিনের আদালত এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, গত শনিবার ভোরে মুহিবুল্লাহ কিলিং স্কোয়াডের সদস্যসহ চার জনকে আটক করে। সেখান থেকে কিলিং স্কোয়াডের টপ-৫ এর একজন আজিজুল হক হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

মুহিবুল্লাহকে হত্যার নির্দেশ দিয়েছিল রোহিঙ্গা সন্ত্রাসীদের শীর্ষ নেতারা

অপর তিন জন কুতুপালং ক্যাম্প-১ এর ডি ৮ ব্লকের আব্দুল মাবুদের ছেলে মোহাম্মদ রশিদ প্রকাশ মুরশিদ আমিন, একই ক্যাম্পের বি ব্লকের ফজল হকের ছেলে মোহাম্মদ আনাছ ও নুর ইসলামের ছেলে নুর মোহাম্মদ। তাদেরকে সোমবার আদালতে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করা হয়। পরে আজ রিমান্ড আবেদন শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২ মিনিটেই শেষ মুহিবুল্লাহ কিলিং মিশন, অংশ নেয় ১৯ জন

গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্ট (ডি ব্লকে) নিজ অফিসে অবস্থান করছিলেন মুহিবুল্লাহ। এ সময় তাকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এখন পর্যন্ত এ হত্যা মামলায় নয় জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে মোহাম্মদ ইলিয়াছ নামে একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
সরকার উৎখাতের গোপন বৈঠক: নিষিদ্ধ সংগঠনের ৮ জন রিমান্ডে
গুলশানে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে
সর্বশেষ খবর
ডাকসু থেকে জিন্নাহর ছবি অপসারণে কঠোর হুঁশিয়ারি ছাত্রদলের
ডাকসু থেকে জিন্নাহর ছবি অপসারণে কঠোর হুঁশিয়ারি ছাত্রদলের
ফিফা আসিয়ান কাপের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ
ফিফা আসিয়ান কাপের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ
লোহিত সাগরের আরও দুই দ্বীপ দখলে নিলো হুথিরা
লোহিত সাগরের আরও দুই দ্বীপ দখলে নিলো হুথিরা
দুর্নীতির মামলায় প্রথম দিনে সাক্ষ্য হয়নি ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের 
দুর্নীতির মামলায় প্রথম দিনে সাক্ষ্য হয়নি ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার