প্রাথমিকে নিয়োগ: কুমিল্লায় ২১ হাজারের মধ্যে অনুপস্থিত ৮ হাজার

কুমিল্লা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২২, ০২:১৪আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০২:১৪

৪৫ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ শুক্রবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১২টায়। প্রথম ধাপের পরীক্ষা কুমিল্লায়ও অনুষ্ঠিত হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, পরীক্ষায় কুমিল্লায় মোট পরীক্ষার্থী ছিল ২১ হাজার ১৪৭ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল আট হাজার ৮০ জন।

পরীক্ষার্থীরা জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হলেও কেন্দ্রে প্রবেশ নিয়ে তাদের বিপাকে পড়তে হয়েছে। প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের নিয়ম রাখা হলেও, অনেক প্রতিষ্ঠানে সকাল ১০টা ৪০ মিনিটে প্রবেশের সুযোগ দেওয়া হয়। আবার কিছু প্রতিষ্ঠানে সকাল ১০টার কিছু সময় পরপরই প্রধান ফটক বন্ধ করে দেয়। এতে অনেক শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ না পেয়ে রাস্তায় বিক্ষোভ করেন। 

 নগরীর ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থী বলেন, রাস্তার যানজটের কারণে সকাল ১০টা ২৫ মিনিটে কেন্দ্রে আসায় আমিসহ প্রায় শতাধিক পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। এ সময় তিনি পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানান।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান বলেন, কুমিল্লা জেলায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনও পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন কিংবা অন্য কোনও কারণে বহিষ্কার হননি। 

/টিটি/
সম্পর্কিত
ইউনূস সরকার বাতিল করলেও প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ দেবে সরকার 
‘প্রাথমিকের ১৪৩৮৪ জন শিক্ষকের কেউ বাদ পড়বে না’  
সহকারী শিক্ষক নিয়োগচূড়ান্ত সুপারিশ পেয়েও অপেক্ষায় ১৪ হাজার প্রার্থী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী