ঈদগাহ মাঠে ব্যবসায়ীকে গুলি

কুমিল্লা প্রতিনিধি
০৩ মে ২০২২, ১৬:৫৫আপডেট : ০৩ মে ২০২২, ১৮:১১

কুমিল্লায় ঈদগাহ মাঠে মোস্তাক আহমেদ নামে এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাঁ পায়ের হাঁটুতে গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (৩ মে) সকাল ৮টার দিকে আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকার ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। মোস্তাক আহমেদ গোলাবাড়ি এলাকার বাসিন্দা ও মুদি ব্যবসায়ী। এ ঘটনায় ওই ঈদগাহে সকাল ৮টার পরিবর্তে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, ‘মঙ্গলবার সকালে ঈদের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয়রা। পূর্ববিরোধের জের ধরে গোলাবাড়ি এলাকার রুবেল ভূঁইয়া পিস্তল দিয়ে ভূঁইয়া বাড়ি ঈদগাহ মাঠে একই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করে। এ সময় ঈদগাহে থাকা মুসল্লিরা ছোটাছুটি শুরু করেন। সেই সঙ্গে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত ব্যক্তি পালিয়ে গেছে। তাকে খুঁজছে পুলিশ। 

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পলাশ বিশ্বাস বলেন, ‘মোস্তাকের বাঁ হাঁটুতে গুলি লেগেছে। অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার।’

পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলে এসেছে পুলিশ। এ ঘটনার কারণে ঈদগাহ মাঠে একঘণ্টা পর জামাত অনুষ্ঠিত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।’

গুলিবিদ্ধ মোস্তাকের ছোট ভাই মনির হোসেন বলেন, ‌‘শত্রুতার জের ধরে কয়েকদিন আগে রুবেল আমাকে মারধর করেছিল। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা থাকা সত্ত্বেও গ্রেফতার করছে না পুলিশ। এর আগেও অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে নগরীর চকবাজার এলাকায়। আজ ঈদগাহে এসে আমার ভাইকে গুলি করে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের দাবি জানাই।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
এশিয়ার বৃহত্তম গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদের জামাত
জাতীয় ঈদগাহের মোনাজাতে মজলুম মুসলিমদের সমৃদ্ধি কামনা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান