হালদায় ভেসে উঠেছে তিন কাতল, প্রতিটির ওজন ৯ কেজির বেশি 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জুলাই ২০২২, ২১:৩৬আপডেট : ২৬ জুলাই ২০২২, ২২:১৮

দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে গত দুদিনে তিনটি বড় আকৃতির মৃত কাতল মাছ ভেসে উঠেছে। হালদা নদীর কাগতিয়া, দড়দুয়ার নয়াহাট ও সত্তারঘাট অংশে মাছগুলো ভেসে ওঠে। হালদা নদীতে বিষ প্রয়োগের ফলে এসব মাছের মৃত্যু হতে পারে বলে ধারণা করা করছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে নদীর সত্তারঘাট এলাকায় একটি মৃত কাতল ভেসে উঠে। মাছটির ওজন ১০ কেজি ৭৭২ গ্রাম। মাছটির দৈর্ঘ্য তিন ফুট ও উচ্চতা ১০ ইঞ্চি। এর আগে, আজ সকালে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকায় আরেকটি মৃত কাতল ভেসে ওঠে। উদ্ধার হওয়া মাছটির ওজন ছিল ১২ কেজি ২৬০ গ্রাম। যার দৈর্ঘ্য তিন ফুট দুই ইঞ্চি ও উচ্চতা এক ফুট।

এর আগের দিন সোমবার (২৫ জুলাই) সকালে হালদা নদীর কাগতিয়া স্লুইস গেট এলাকায় প্রায় ৯ কেজি ১০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ মৃত অবস্থায় ভেসে ওঠে

হালদা নদী রিসার্চ ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা মনজুরুল কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত দুদিনে তিনটি মৃত কাতল ভেসে উঠেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনটি মাছের মৃত্যুই অক্সিজেন শূন্যতার কারণে হয়েছে। মাছ শিকারের জন্য কেউ এখানে বিষ প্রয়োগ করেছে— এ কারণে তিন মাছের মৃত্যু হয়েছে। এটি একটি অশনিসংকেত। প্রশাসনের এত কড়াকড়ির মধ্যেও কতিপয় মহল কীভাবে মাছ শিকার করছে— আমার বোধগম্য হচ্ছে না।’

/এফআর/
সম্পর্কিত
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী