রাত ৮টার পর দোকান খোলা, মীরসরাইয়ে ৯ জনকে জরিমানা

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ১২:১৭আপডেট : ১০ আগস্ট ২০২২, ১২:১৭

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৯ জনকে দুই হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বারইয়ারহাট পৌর বাজার, চিনকী আস্তানা ও বিএসআরএম গেট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান।

অভিযানে বারইয়ারহাট জামালপুর মার্কেটের অলংকার সুইটস অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরকে ৫০০ টাকা, বারইয়ারহাট মসজিদ মার্কেটের মনছুর স্টোরকে ৫০০ টাকা, তানিয়া স্টোরকে ৩০০ টাকা, চিনকী আস্তানা এলাকার নাদিয়া স্টোরকে ৩০০ টাকা, কাউছার স্টোরকে ১০০ টাকা, ভাই ভাই স্টোরকে ৩০০ টাকা, আবার খাবো হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০০ টাকা, বিএসআরএম গেট এলাকায় ভূঁইয়া মার্কেটের রাজু হাডওয়্যার অ্যান্ড ভ্যারাইটি স্টোরকে ৩০০ টাকা ও কর্মকার সুজ অ্যান্ড ভ্যারাইটিজকে ১০০ টাকা নগদ অর্থদণ্ড জরিমানা করা হয়ছে। এছাড়া কয়েকটি খাবার হোটেলকে আলোক সজ্জা না করার জন্য সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মিনহাজুর রহমান বলেন, ‘আমরা প্রথম কয়েকদিন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছি। কোনও জরিমানা করিনি। মঙ্গলবার থেকে জরিমানা শুরু করেছি, তাও সর্বনিম্ন। আরও কয়েকদিন এভাবে চলবে। এরপর যদি মানুষ সচেতন না হয় তাহলে বড় ধরনের জরিমানা করবো।’

/এসএইচ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের