বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট নারী

খাগড়াছড়ি প্রতিনিধি
২৬ আগস্ট ২০২২, ১২:৩৩আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১২:৩৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ট্রাকচাপায় রুমা আক্তার (২২) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ আগস্ট) সকালে উপজেলার আমবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রুমা আক্তার মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নের করল্যাছড়ির পুরান বাজার এলাকার রওসন আলীর মেয়ে। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার মো. আব্দুলাহর স্ত্রী। তাদের এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। 

স্বজনরা জানান, দাদির কুলখানি শেষে সেনবাগে ফিরছিলেন রুমা। বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার মোড়ে মাহিন্দ্র থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় মাটিরাঙ্গা থেকে তবলছড়িগামী পাথরবোঝাই দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ট্রাক ও মাহিন্দ্রা পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তাকের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের