বাসে উখিয়া কেন্দ্রে আনা হলো ঘুমধুমের এসএসসি পরীক্ষার্থীদের

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৪ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৩

মিয়ানমার সীমান্তে আতঙ্কজনক পরিস্থিতির কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের এসএসসি পরীক্ষার কেন্দ্রটি সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঘুমধুমের উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বাসে করে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নি‌য়ে আসা হয়।

জানা গেছে, ঘুমধুম কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীদের উখিয়ার কেন্দ্রে পৌঁছে দিতে উখিয়া থানা পুলিশ দুটি বাসের ব্যবস্থা করেছে। সকালে তাদের ওই বাসে কেন্দ্রে নিয়ে আসা হয়। এরপর বেলা ১১টায় কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ও‌সি) শেখ মোহাম্মদ আলী ব‌লেন, ‘যতদিন দরকার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী‌দের জন্য ততদিন বাসের এই সুবিধা দেওয়া হবে।’

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি ব‌লেন, ‘বর্তমানে নাইক্ষ্যংছড়ির ঘুমধু‌ম সীমা‌ন্তের প‌রি‌স্থি‌তি ভালো না। যেকোনও মুহুূর্তে বড় ধর‌নের দুর্ঘটনা ঘট‌তে পারে। এমন প‌রি‌স্থি‌তি‌তে ঘুমধু‌মের এসএস‌সি পরীক্ষা কেন্দ্রটি স‌রি‌য়ে নিকটবর্তী উখিয়ার কুতুপালং কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।’

এসএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছে

বেলা ১১টায় বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়েছে। ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা ৪১৯ জন। তাদের পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। এরপর পরীক্ষার্থীদের আবারও বাসে করে ঘুমধুমে পৌঁছে দেবে পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে পড়ে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সেটি বিস্ফোরণে সীমান্ত এলাকায় বসবাসরত মো. ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গা নিহত হ‌য়ে‌ছেন। এ সময় আহত হয়েছে আরও পাঁচ জন।

এর আগে শুক্রবার বিকালে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে ‌মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হন উইনু থোয়াইং তঞ্চঙ্গ্যা (২২) নামে এক তরুণ। এই পরিস্থিতির কারণে ঘুমধুমের এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন—

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল নিক্ষেপ, নিহত ১

বান্দরবা‌নের এস‌এস‌সি পরীক্ষা কেন্দ্র কক্সবাজা‌রে

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত তরুণকে চমেক হাসপাতালে স্থানান্তর

মিয়ানমারের ছোড়া মর্টারশেলে একজন নিহতের ঘটনায় বিজিবির প্রতিবাদ

/এসএইচ/
সম্পর্কিত
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষাসহ ৫ দাবি
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ভর্তির সুযোগের দাবি
সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় যুবলীগ নেত্রী আটক
সর্বশেষ খবর
বিক্ষোভ ও কারফিউ ঘিরে ফ্রান্স ভ্রমণে ভারতীয় দূতাবাসের সতর্কতা
বিক্ষোভ ও কারফিউ ঘিরে ফ্রান্স ভ্রমণে ভারতীয় দূতাবাসের সতর্কতা
সৌদি আরবে হামলায় ২ বাংলাদেশি আহত, জানা গেলো পরিচয় 
সৌদি আরবে হামলায় ২ বাংলাদেশি আহত, জানা গেলো পরিচয় 
সিরিয়ায় ছাদে স্নাইপার বসিয়ে গুলি চালালো ইসরায়েলি বাহিনী  
সিরিয়ায় ছাদে স্নাইপার বসিয়ে গুলি চালালো ইসরায়েলি বাহিনী  
দীর্ঘ চার দশকের স্বপ্নপূরণের পথে পাবনাবাসী
চালু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন  দীর্ঘ চার দশকের স্বপ্নপূরণের পথে পাবনাবাসী
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে