সীমান্তে মাইন বিস্ফোরণে আহত তরুণকে চমেক হাসপাতালে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:২৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে ‌মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত উইনু থোয়াইং তঞ্চঙ্গ্যাকে (২২) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর জরুরি বিভাগের চিকিৎসক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। এখন সেখানে চিকিৎসাধীন আছেন তিনি।

আহত উইনু থোয়াইং নাইক্ষ্যংছড়ির তুমব্রু হেডম্যান পাড়ার ৩ নম্বর ওয়ার্ডের অংক্য থোয়াইন তঞ্চঙ্গ্যার ছেলে। বিস্ফোরণে তার বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণ আহত

শনিবার দুপুরে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত একজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে ভর্তি  করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আহত উইনু থোয়াইং তঞ্চঙ্গ্যার মা ইয়াং মে চাকমা জানান, শুক্রবার দুপুরে গরু আনতে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যাসহ কয়েকজন যুবক সীমান্তে কাঁটাতারের কাছে যান। তখন হঠাৎ মাইন বিস্ফোরণ হয়। এতে গুরুতর আহত হন তার ছেলে। পরে তাকে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিকাল সাড়ে ৪টার দিকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতে চট্টগ্রাম মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: বান্দরবা‌নের এস‌এস‌সি পরীক্ষা কেন্দ্র কক্সবাজা‌রে

তিনি বলেন, ‘মিয়ানমার মাইন পুঁতে রেখেছে। সেই মাইন বিস্ফোরণে আমার ছেলে আহত হয়েছে। তার বাম পায়ের নিচের অংশ উড়ে গেছে। শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে।’

এদিকে, শুক্রবার রাত ৮টার দিকে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে পড়ে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সেটি বিস্ফোরণে সীমান্ত এলাকায় বসবাসরত মো. ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গা নিহত হ‌য়ে‌ছেন। এ সময় আহত হয়েছে আরও পাঁচ জন।

আরও পড়ুন: মিয়ানমারের ছোড়া মর্টারশেলে একজন নিহতের ঘটনায় বিজিবির প্রতিবাদ

মিয়ানমারের ছোড়া মর্টারশেল বিস্ফোরণে একজন নিহতের ঘটনায় মৌখিকভাবে প্রতিবাদ জানিয়েছে বিজিবি। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিজিবির পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়। 

/এসএইচ/
সম্পর্কিত
বিজিবির চেকপোস্টে এসে মিয়ানমারের বাহিনীর সদস্য পরিচয় দেওয়া ১৪ জন আটক
এক সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক, একমত হয়েছে যেসব বিষয়ে
বোমাসহ গ্রেফতার আরিফের পক্ষে দাঁড়াননি কোনও আইনজীবী, ৬ দিনের রিমান্ড
সর্বশেষ খবর
কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না
কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন
আসিফ মাহমুদের সঙ্গে ওমরাহ পালনে আরও আছেন যারা  
আসিফ মাহমুদের সঙ্গে ওমরাহ পালনে আরও আছেন যারা  
এক রাতের বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত
এক রাতের বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী