‘১৫ আগস্ট বেঁচে গিয়েছিলেন বলেই প্রধানমন্ত্রী বাংলাদেশকে রক্ষা করেছেন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ সেপ্টেম্বর ২০২২, ২১:১২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৭

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘সৃষ্টিকর্তার বিশেষ অনুগ্রহ না থাকলে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রক্ষা পেতেন না। সেদিন বেঁচে গিয়েছিলেন বলেই আজ তিনি আমাদের জন্য রহমত বয়ে এনেছেন। তিনি রক্ষা পেয়েছেন বলেই বাংলাদেশকে তিনি রক্ষা করেছেন। মানবতার মা হিসেবে আমাদের আঁকড়ে ধরেছেন, তাই আমাদের উচিত তার নিরাপত্তা ও সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা, এটা আমাদের দায়িত্ব।’ 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে নগরীর আগ্রাবাদ কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী ৫০০ জনের মধ্যে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন এই রাষ্ট্র পরিচালিত হবে, ততদিন এ দেশে সব সম্প্রদায় ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি সমান অধিকার ভোগ করবে।

তিনি বলেন, ‘শারদীয় উৎসব এ বছর ঈদে মিলাদুন্নবীর মাসে হতে যাচ্ছে। এই উৎসবের মাসে উৎসবমুখর পরিবেশে যার যার ধর্ম অনুযায়ী পবিত্রতার সঙ্গে আমরা উৎসব পালন করবো।’

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবু চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, নগর স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি তসলিম উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ নেওয়াজ রবিন, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী