বাংলাদেশ থেকে নিখোঁজ কিশোরের সন্ধান মিললো মালয়েশিয়ায়

কুমিল্লা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৩, ১৬:১৫ আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৬:১৫

প্রায় দুই মাস ধরে কুমিল্লার বাকপ্রতিবন্ধী কিশোর মো. রাতুল ইসলাম সাঈদের (১৪) সন্ধান মিলেছে। চট্টগ্রাম থেকে ছেড়ে মালয়েশিয়ায় যাওয়া একটি কনটেইনার থেকে তাকে উদ্ধার করা হয়। তার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামে। বাবার নাম মো. ফারুক।

শনিবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন রাতুলের চাচা মো. আজগর আলী ও ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার। 

জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে ১২ জানুয়ারি ছেড়ে যাওয়া ‘এমভি ইন্টেগ্রা’ জাহাজের একটি খালি কনটেইনারে আটকা পড়ে রাতুল। মঙ্গলবার (১৬ জানুয়ারি) মালয়েশিয়ার কেলাং বন্দরে জাহাজের একটি খালি কনটেইনারের ভেতর থেকে শব্দ শুনতে পান নাবিকরা। এরপরই কেলাং বন্দরকে জানানো হয়। পরদিন বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১০টায় জাহাজটির কনটেইনার খুলে প্রতিবন্ধী এই কিশোরকে উদ্ধার করা হয়।

চাচা আজগর আলী বলেন, ‘সে জন্ম থেকেই কথা বলতে পারেন না। বাকপ্রতিবন্ধী হওয়াতে আমরা অনেক ডাক্তার দেখিয়েছি। পরে সামান্য কথা বলতে পারতো। দুই মাস সাত দিন আগে ভাতিজা নিখোঁজ হয়। আর্থিক অসচ্ছল হওয়াতে আমরা থানায় জিডিও করতে যেতে পারিনি। আর মাইকিং বা প্রচারও করতে পারিনি। গতকাল ফেসবুকে তাকে দেখে চিনতে পেরেছি। আমরা আমার ভাতিজা ফেরত চাই। সরকারের কাছে অনুরোধ ছেলেটাকে যেন ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।’

ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার বলেন, ‘ছেলেটার ছবি দেখে শনাক্ত করেছি। আমার এলাকার ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে দেখবো কীভাবে তাকে ফেরত আনা যায়। তাদের পরিবার খুবই দরিদ্র।’

/এফআর/
সম্পর্কিত
ওষুধ কিনতে বেরিয়ে ‘নিখোঁজ’ ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি
এবার কুমিল্লার চার স্কুলছাত্রীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
জাহাঙ্গীরনগরের সেই শিক্ষার্থী কুমিল্লায় উদ্ধার, বললেন ‘বারবার নামাজ পড়ায় ফিরতে পেরেছি’
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক