৯৯৯ নম্বরে ফোন দিয়ে উদ্ধার হলেন ১৭৫ পর্যটক

রাঙামাটি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৭

জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দিয়ে উদ্ধার হলেন রাঙামাটির কাপ্তাই লেকে লঞ্চ নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়া ১৭৫ পর্যটক।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কাপ্তাই লেকে ঘুরতে যান। বিকালে কাপ্তাই লেকের চরে আটকে যায় তাদের বহনকারী লঞ্চটি। সন্ধ্যায় তাদের উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সিরাজুল অমি সাদ্দাম বলেন, ‘সুবলং ইউনিয়ন থেকে পলওয়েল পার্কে যাওয়ার পথে একটি চরে আমাদের লঞ্চ আটকে যায়। সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গে সবাই আতংকিত হয়ে পড়ি। এ অবস্থায় জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি পুলিশকে জানাই। পরে আমাদের উদ্ধার করে পুলিশ।’

চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের আরেক শিক্ষার্থী শামসুন নাহার বলেন, ‘বিকালে আলো থাকায় ভয় পাইনি। যখন সন্ধ্যা নেমে আসলো তখন ভয় পাচ্ছিলাম। কি হবে ভেবে কূল পাচ্ছিলাম না। বাড়ি ফিরতে পারবো কিনা তা নিয়েও সংশয়ে ছিলাম। কারণ চারদিকে পানি আর পানি। অন্ধকারে কোনও দিকে কিছুই দেখা যাচ্ছিল না। পরে পুলিশকে দেখে স্বস্তি পেলাম। আল্লাহর রহমতে সবাই সুস্থভাবে ঘাটে ফিরতে পেরেছি। পুলিশকে ধন্যবাদ।’

কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারে বের হই আমরা। অন্ধকার হওয়ায় তাদের খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে। তবে লঞ্চে থাকা ১৭৫ জনের সবাই সুস্থ আছেন। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।’

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. জহিদুল ইসলাম বলেন, ‘৯৯৯ নম্বর থেকে ফোন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেছে পুলিশ। কী কারণে লঞ্চটি চরে আটকে গেলো, লঞ্চচালক ও দায়িত্বশীলদের গাফিলতি ছিল কিনা, তা তদন্ত করে দেখবো আমরা।’

/এএম/
সম্পর্কিত
ইউএনকপস সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন আইজিপি
যে কারণে শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান 
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
সর্বশেষ খবর
ব্যবসায়ীকে লাঞ্ছিত করে চেক ও স্টাম্পে সই আদায়, ভিডিও ভাইরাল
ব্যবসায়ীকে লাঞ্ছিত করে চেক ও স্টাম্পে সই আদায়, ভিডিও ভাইরাল
পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার তিন নির্মাতা
পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার তিন নির্মাতা
হত্যা বা নির্যাতন নয়, বন্ধুত্ব গড়ে উঠুক মানুষ ও ভাষাহীন প্রাণীর মধ্যে
হত্যা বা নির্যাতন নয়, বন্ধুত্ব গড়ে উঠুক মানুষ ও ভাষাহীন প্রাণীর মধ্যে
মিসরের সঙ্গে ম্যাচে আর্জেন্টিনা দলে পরিবর্তন আসছে!
মিসরের সঙ্গে ম্যাচে আর্জেন্টিনা দলে পরিবর্তন আসছে!
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া