কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৬

কুমিল্লায় ছুরিকাঘাতে রাজিব (১৯) নামে এক যুবককে খুন করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে শহরতলীর আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রাজিব গোবিন্দপুর পশ্চিমপাড়ার কাজী ইউসুফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। রাজিব রংপুর জেলার বাসিন্দা। আটকের নাম রাব্বি (১৭)।  সে একই এলাকায় ভাড়াবাসায় থাকে। তার স্থায়ী ঠিকানা এখনও জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আমজাদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে রাব্বি রাজিবকে ছুরিকাঘাত করে। একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়ার পথে রাজিব মারা যায়। 

তিনি আরও জানান, ঘটনার পর রাব্বিকে আটক করা হয়েছে। এখনও তাদের বিষয়ে বিস্তারিত জানতে পারিনি। দুজনেই ভাড়াটিয়া বলে স্থানীয়রাও তেমন জানেন না। মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
দিনদুপুরে বাস থামিয়ে গুলি চালিয়ে বিকাশ কর্মীর ৫৭ লাখ টাকা লুট
ছেলের ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু, কারণ বিয়ে?
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত, লাগলো ৪৩ সেলাই 
সর্বশেষ খবর
সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী: ‘এটা প্রশ্ন, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’
সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী: ‘এটা প্রশ্ন, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’
জশনে জুলুসের অনুষ্ঠানে ২৭টি মোবাইল চুরি করে পুলিশের হাতে ধরা
জশনে জুলুসের অনুষ্ঠানে ২৭টি মোবাইল চুরি করে পুলিশের হাতে ধরা
মব-সহিংসতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী  
মব-সহিংসতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী  
এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলে আরব আমিরাত-সিরিয়ার গ্রুপে বাংলাদেশ
এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলে আরব আমিরাত-সিরিয়ার গ্রুপে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’