মদপানরত অবস্থায় আটক দুজনকে কারাদণ্ড

মীরসরাই প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৮

চট্টগ্রামের মীরসরাইয়ের তালবাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাহাড় কাটার দায়ে একটি এক্সকাভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভিন্ন স্থানে মদ্যপানরত অবস্থায় মোস্তফা (৫২) ও আবুল কাশেম (৫৫) নামের দুজনকে আটক করা হয়।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

আটক মোস্তফা উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকার আমিনুল হকের ছেলে এবং আবুল কাশেম মীরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া এলাকার মৃত মনসুর আহামদের ছেলে। এ সময় মোস্তফাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা এবং আবুল কাশেমকে ছয় মাসের বিনাশ্রমে কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, পাহাড় কাটার অভিযান করতে গেলে ভিন্ন স্থানে দুজনকে মাদক পান করতে দেখা যায়। এ সময় তাদের আটক করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মীরসরাই থানার ওসি কবির হোসেন জানান, দুজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাদের গ্রেফতারি পরোয়ানার জন্য রবিবার চট্টগ্রাম আদালতে তোলা হবে।

/এফআর/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক