মিয়ানমার প্রতিনিধি দল আসার আগে গুলি করে রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে হত্যা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৫ মার্চ ২০২৩, ১৩:৫৭আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৬:৪৪

কক্সবাজারের উখিয়ার ৮ নম্বর ক্যাম্পে গুলি করে আব্দুর রশিদ নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে হত্যা করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

নিহত রশিদ উখিয়ার কুতুপালং ক্যাম্প ৮/ওয়েস্টের আবুল বশরের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘সকাল ৮টার দিকে ক্যাম্পে সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক রশিদকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এ ঘটনার দুই ঘণ্টা পর সকাল ১০টার দিকে মিয়ানমারের ১৭ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছান। প্রতিনিধি দল মিয়ানমারে ফিরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের তালিকা যাচাই-বাছাই করবে। এ ছাড়া প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শনের কথা রয়েছে।

/আরআর/এমওএফ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি