পর্যটক ভ্রমণে বান্দরবানের তিন উপজেলায় ফের নিষেধাজ্ঞা

বান্দরবান প্রতিনিধি
১৫ মার্চ ২০২৩, ১৯:৩৮আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২১:২৭

বান্দরবা‌নের রোয়াংছড়ি, রুমা ও থানচিতে পর্যটক ভ্রমণে ফের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার (১৫ মার্চ) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হ‌য়ে‌ছে। 
জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রোয়াংছড়ি, রুমা ও থানচিতে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা চল‌বে। তবে অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। 

জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বলেন, ‘রোয়াংছড়ি, রুমা ও থান‌চি উপজেলায় পর্যটক‌ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে। বাকি উপজেলায় পর্যটকরা ভ্রমণ কর‌তে পারবেন।’

এর আগে গত ১৭ অক্টোবর রা‌ত থে‌কে রোয়াংছ‌ড়ি, রুমা, আলীকদম ও থান‌চি উপ‌জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য সংগ্রহের জন্য টহল কার্যক্রম পরিচালনা করে আসছে বান্দরবান সেনানিবাস রিজিয়ন। এ কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কয়েক দফা নিষেধাজ্ঞা দেওয়া হয়।

/এসএন/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম