কেন্দ্র থেকে ইভিএম নিয়ে যাওয়ার ঘটনায় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৭ মার্চ ২০২৩, ১৬:৫১আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৬:৫১

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদের উপনির্বাচনের দিন কেন্দ্রের বাইরে ইভিএম ব্যালট ইউনিট নিয়ে যাওয়ার ঘটনায় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে মামলাটি করেন কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা প্রভাষক সজল দাশ। 

মামলায় একমাত্র আসামি করা হয় উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মলেন্দু দে সুমনকে।

মামলার এজাহারে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা রমনীমোহন উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রের ৪ নম্বর বুথের ইভিএম মেশিন পরিবর্তন করা হয়। ইভিএমসহ একটি ব্যালট ইউনিট ৪ নম্বর বুথের পেছনে রাখা হয়। সেখান থেকে ব্যালট ইউনিটটি নির্মলেন্দু দে সুমন নিয়ে যান। 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ‘ব্যালট ইউনিটটি উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত চলছে।’ 

বৃহস্পতিবার উপজেলার ৮৬টি কেন্দ্রের ৫১৮টি বুথে সকাল সাড় ৮টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলমের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়। 

/এসএন/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী