রামুতে গরু পাচারকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলি, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৩, ০০:১১আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০৯:০৮

কক্সবাজারের রামুতে গরু পাচারকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক দোকান কর্মচারী নিহত এবং তিন জন আহত হয়েছেন।

শনিবার (০৮ এপ্রিল) রাতে সাড়ে ৯টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম।

নিহত আব্দুর জব্বার (৪০) কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকার মৃত জাকের আহমদ। তিনি স্থানীয় একটি দোকানের কর্মচারী। তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি চেয়ারম্যান শামসুল আলম।

স্থানীয়দের বরাত দিয়ে শামসুল আলম বলেন, ‘শনিবার রাতে পূর্ব কাউয়ারখোপ এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা পাঁচ-ছয়টি গরু জব্দ করেন বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের সদস্যরা। গরুগুলো নিয়ে আসার সময় ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান পাচারকারীরা। একপর্যায়ে বিজিবির সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও গুলি ছুড়েন তারা। আত্মরক্ষার্থে বিজিবি ফাঁকা গুলি ছোড়ে। এতে স্থানীয় নির্মাণসামগ্রী দোকানের কর্মচারী আব্দুর জব্বার নিহত এবং তিন জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’

চেয়ারম্যান আরও বলেন, ‘ঘটনার পরপরই বিজিবির সদস্যরা নিহতের লাশ নিয়ে গেছেন। খবর পেয়ে রামু থানার ওসি মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

এ ব্যাপারে জানতে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিমের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। 

তবে একজন নিহতের খবর নিশ্চিত করেছেন রামু থানার ওসি মো. আনোয়ার হোসাইন।

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী