সাগরে ভাসতে থাকা ট্রলারে ১০ জনের লাশ

কক্সবাজার প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৩, ১৫:২৮আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৯:০২

কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে ভাসমান একটি ট্রলার থেকে ১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রবিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের নাজিরারটেক চ্যানেল এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘১০ জনের লাশ উদ্ধার করা হয়ছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’

তিনি বলেন, ‘১০-১২ দিন আগে গভীর সাগরে ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন ওসব জেলে। এরপর থেকে নিখোঁজ ছিলেন। ট্রলারটি ভাসতে দেখে জেলেরা কূলে নিয়ে আসেন। তখন ট্রলার থেকে দুর্গন্ধ বের হয়। সঙ্গে সঙ্গে জেলেরা পুলিশকে খবর দেয়। দুপুরে ওই ট্রলার থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়।’

স্থানীয় জেলেদের দাবি, কিছুদিন আগে কক্সবাজার সমুদ্র উপকূলে একটি মাছ ধরা ট্রলারে হামলা চালায় একদল জলদস্যু। তখন তারা ট্রলারের মাছ ও জাল লুট করে জেলেদের হাত-পা বেঁধে হত্যা করেছে। নিহতরা মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া কিংবা আশেপাশের এলাকার বাসিন্দা হতে পারেন। 

সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ট্রলারে থাকা লাশগুলোতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, ১০-১২ দিন আগে তাদের হত্যা করা হয়েছিল।

/আরআর/এমওএফ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে