ছেলের মারধরে বাবা নিহত

ফেনী প্রতিনিধি
২০ আগস্ট ২০২৩, ১৯:২৭আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৯:২৭

ফেনীর ছাগলনাইয়ায় ছেলের মারধরে রুহুল আমীন (৭৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) রাত ১২টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ ছেলে বোরহান উদ্দিনকে (৩৮) আটক করেছে।   

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর শেখজি পাড়ায় বোরহানের সঙ্গে তার ছেলের বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে রুহুল আমিন তার ছেলে বোরহানকে দা দিয়ে কোপানোর চেষ্টা করেন। ছেলে বোরহান তা প্রতিহত করার চেষ্টা করে বাবাকে মারধরে করলে তিনি মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।    

ছাগলনাইয়ার থানার ওসি সুদ্বীপ রায় পলাশ বলেন, ঘটনার পর ছেলে বোরহানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাবার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

/আরআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি