শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন হতে দেবো না: মির্জা ফখরুল

ফেনী প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৩, ১৮:২২আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৯:২৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা রাস্তায় নেমেছি, আমরা পদযাত্রা করছি, রোডমার্চ করছি; জনগণকে সঙ্গে নিয়ে মাঠে আছি। কথা পরিষ্কার, দেশে কোনও নির্বাচনের পরিবেশ নেই। শেখ হাসিনা থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তার অধীনে কোনও নির্বাচন হতে দেবো না। দেশের জনগণ তাকে আর ক্ষমতায় দেখতে চায় না।’

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে বিএনপির রোডমার্চের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সরকার পতনের এক দফা দাবিতে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চটি বিকাল ৩টার দিকে ফেনীতে এসে পৌঁছে। এতে অংশ নিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও তৃণমূল পর্যায়ের হাজারো নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্য শেষে রোডমার্চটি পুনরায় ফেনী থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে।

উপস্থিত জনতা

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। খালেদা জিয়া যদি সুস্থ হয়ে জনগণের সামনে দাঁড়ান, তাহলে তারা (আওয়ামী লীগ) একমুহূর্তও দাঁড়াতে পারবে না। হাসিনার অধীনে আমরা কোনও নির্বাচনে যাবো না। কারণ, ওরা ভোট চোর। এখন আমাদের এক দফা দাবি, হাসিনা তুই কবে যাবি। এই সরকারের একমাত্র উদ্দেশ্য জোর করে ক্ষমতায় টিকে থাকা। দুর্নীতি করার জন্য ওরা টিকে থাকতে চায়।’

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, রেহানা আক্তার রানু, অধ্যাপক ভিপি জয়নাল, জয়নাল আবেদীন ফারুক প্রমুখ।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি