হাতিয়ায় দেড়শ মণ জাটকা জব্দ, দেওয়া হলো এতিমখানায়

নোয়াখালী প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৩, ১৩:৪৯আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৩:৪৯

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চর এলাকায় দুটি ট্রলারে অভিযান চালিয়ে ১৫০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ১২ মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে আটককৃতদের সবাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা করে অর্থদণ্ড এবং জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

রবিবার (১৯ নভেম্বর) সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সরোয়ার। এর আগে, শনিবার রাতে ট্রলারযোগে জাটকাগুলো ঢাকা নেওয়ার পথে জাগলার চর থেকে জব্দ করা হয়।

হাতিয়া কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাগলার চরে মেঘনায় অভিযান চালিয়ে দুটি মাছবোঝাই ট্রলার আটক করা হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। এসব মাছ ব্যবসায়ীরা ভোলার মনপুরা উপজেলা থেকে চেয়ারম্যান ঘাট হয়ে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করেন। এ সময় দুটি ট্রলারসহ ১২ মাছ ব্যবসায়ীকে আটক করা হয়।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার এম রফিকুল ইসলাম জানান, অনেক দিন থেকে কিছু কিছু জেলে গোপনে জাটকা ইলিশ শিকার করে বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের