ফুলগাজীতে পিকআপভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার ২ জন নিহত

ফেনী প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৩, ১৪:৪৭আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১৪:৪৭

ফেনীর ফুলগাজীতে পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী। শনিবার (২৫ নভেম্বর) সকালে  ফুলগাজী-ছাগলনাইয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চালক সাইফুল ইসলাম (২২) ও আনাস (৮ মাস বয়সী শিশু)। আহতরা হলেন- একরামুল হক, তার স্ত্রী শারমিন আক্তার, ছেলে আছিম হক ও শ্বশুর জামাল উদ্দিন।

ফুলগাজী থানার এসআই ওমর ফারুক জানান, পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। স্থানীয়রা আহত পাঁচ জনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আনাস ও চালক সাইফুলকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, শনিবার সকালের দিকে আমজাদ হাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা একরামুল হক পরিবার নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়কের বাইপাস সড়কে শনিরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে ফেনীর ২৫০ শয্যা হাসপাতালের সিনিয়র নার্স তরিকুজ্জামান জানিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী