ড. ইউনূসের মামলার বিষয়ে সরকারের কোনও হাত নেই: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০

ড. ইউনূসের মামলার বিষয়ে সরকারের কোনও হাত নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তার নির্বাচনি এলাকা আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘প্রথমত ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর) তার বিরুদ্ধে কর ফাঁকির মামলা করেছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করেছে। এই সবের বিষয়ে সরকারের কোনও হাত নেই।’

অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আপনারা নির্বাচনের স্বতঃস্ফূর্ততা দেখেছেন। মানুষের অংশগ্রহণ দেখেছেন। আমার মনে হয় মানুষ এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করছেন সেই উন্নয়নের পক্ষে মনোযোগ দিচ্ছেন। বিএনপি আন্দোলনের কথা বলছে, বলবেন, বলুক। দেশে গণতন্ত্র আছে। তারা আন্দোলন করার চেষ্টা করুক।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, যুবলীগ নেতা আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়নসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে মন্ত্রী তার অপর নির্বাচনি এলাকা কসবা উপজেলার উদ্দেশে সড়কপথে আখাউড়া ত্যাগ করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী