উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১০:১৪

কুমিল্লায় পক্ষপাতিত্ব, অনিয়ম ও মামলার তথ্য গোপনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ করতে সহযোগিতার অভিযোগ উঠেছে এক ওসির বিরুদ্ধে। এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য মো. জসিম উদ্দিন।

অভিযুক্ত ওসি জেলার বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন চৌধুরী।

অভিযোগে জেলা পরিষদ সদস্য মো. জসিম উদ্দিন উল্লেখ করেন, আসন্ন বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. বাহাদুরুজ্জামান মনোনয়নপত্র দাখিল করেন। তিনি তার হলফনামায় তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা নম্বর জিআর ১০/০৩ (বরুড়া) দণ্ডবিধি ধারা ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৬ ও ৩৭৯ তথ্যটি গোপন করেন। যাচাই-বাছাইয়ের সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনি গোপন আঁতাতের মাধ্যমে ওই প্রার্থীর নামে মামলার তথ্য গোপন করে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধ করতে সহায়তা করেন। এ ছাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একজন প্রার্থীর পক্ষে কাজ করছেন। তার ওই প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বরুড়া উপজেলা আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের চাপ দিচ্ছেন। কাজ না করলে মামলা ও গ্রেফতারের হুমকি দিচ্ছেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন প্রার্থীর পক্ষ নেওয়ায় জনমনে ভীতির সঞ্চার হচ্ছে এবং বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে।

আসন্ন বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ রক্ষার স্বার্থে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষপাতিত্ব, অনিয়ম ও মামলার তথ্য গোপনের বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

ওসি রিয়াজ উদ্দিন এই প্রতিবেদককে বলেন, ‘আমরা সব তথ্যই দিয়েছি। কিন্তু ওই মামলা ২০০২ সালের। তাই এটি অনলাইনে নেই, আমরাও দিতে পারিনি। এ ছাড়া আর কিছু না।’

/কেএইচটি/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
ইউপি নির্বাচনের সময় নির্ধারণে বৈঠকে ইসি
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক