রেফারি হিসেবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবো: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ১৬:৫৩আপডেট : ১৫ জুন ২০২৫, ১৭:৪৯

নির্বাচনে রেফারির ভূমিকা পালন করবে নির্বাচন কমিশন (ইসি) এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

রবিবার (১৫ জুন) সকালে নির্বাচন ভবনে ঈদ পরবর্তী ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেছেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা রেফারির ভূমিকায় থাকবো, রেফারির মতোই কাজ করবো। খেলায় যারা অংশ নেবে, তারা খেলুক। যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হলো— একটি সমতাভিত্তিক পরিবেশ তৈরি করা। আমরা সেই লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ।’

কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আজকের শপথ হলো—নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করার, কোনও দলের প্রতি পক্ষপাত না দেখানোর এবং সম্পূর্ণভাবে আইন ও ন্যায়বিচারের ভিত্তিতে কাজ করার।’

সিইসি জানান, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়াই ইসির লক্ষ্য।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সিইসি বলেন, ‘আমরা অনেক কাজ এগিয়ে নিয়েছি। যেসব কাজ বাকি আছে, তা সম্মিলিতভাবে সম্পন্ন করতে হবে।’

অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং ইসি সচিবালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের