ফেসবুকে ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন দিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ মে ২০২৪, ০২:১৮আপডেট : ২৪ মে ২০২৪, ০২:১৮

চট্টগ্রামে ফেসবুকে ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন দিয়ে এক তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবলী সাদিক নাঈম (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ মে) রাতে মীরসরাই থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে নগরীর পতেঙ্গা থানা পুলিশ। তার বাড়ি নরসিংদী জেলায়।

বৃহস্পতিবার (২৩ মে) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি কাজী মো. তারেক আমিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ৮ এপ্রিল ফেসবুকে আসলাম চৌধুরী নামের একটি আইডি থেকে (পাত্রপাত্রী চাই) নামের গ্রুপে নিজেকে পল্লী বিদ্যুতের কর্মকর্তা এবং চট্টগ্রাম শহরে নিজস্ব বাড়ি-গাড়ির মালিক বলে মিথ্যা পরিচয় দিয়ে পাত্রী চেয়ে পোস্ট দেয়। এই পোস্টের সূত্রে যোগাযোগ করলে নগরীর ওই তরুণীকে (২৭) ১৪ মে বিয়ের কথা বলে পতেঙ্গা মডেল থানাধীন চরপাড়ার বিএসএল আবাসিক হোটেলে নিয়ে যায় শিবলী সাদিক। সেখানে ধর্ষণের পরদিন সকাল ১০টায় ভিকটিমকে নিয়ে মোটরসাইকেলে করে ফৌজদারহাট রিং রোডের মাথায় যায়। সেখানে ভিকটিমের দুটি মোবাইল নিয়ে কৌশলে মোটরসাইকেল থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় শিবলী।

এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা পতেঙ্গা থানার এসআই আশিষ কুমার দে মীরসরাই থানা এলাকায় অভিযান পরিচালনা করে বুধবার রাতে তাকে গ্রেফতার করে।

এসআই আশিষ কুমার দে বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতারের পর জানা যায় ওই আসামি যে পরিচয় ও নাম-ঠিকানা ব্যবহার করে ফেসবুকে পোস্ট দেয়, তা সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে তার সঠিক নাম শিবলী সাদিক নাঈম। তার বাড়ি নরসিংদী জেলায়।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি