রাসেলস ভাইপার মনে করে পিটিয়ে মারা হলো অজগর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ জুন ২০২৪, ১৫:২২আপডেট : ২২ জুন ২০২৪, ১৫:২২

চট্টগ্রামের লোহাগাড়ায় রাসেলস ভাইপার মনে করে একটি অজগরকে পিটিয়ে মেরেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (২১ জুন) রাত ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চুনতি ইউনিয়নে ফয়েজ আহমেদ নামে এক ব্যক্তির বসতঘরের মুরগির খামারে সাপটিকে দেখতে পান স্থানীয় আরেক যুবক। ওই সাপকে রাসেলস ভাইপার মনে করে ওই যুবক চিৎকার করলে এলাকার লোকজন জড়ো হয়ে ৫ ফুট দৈর্ঘ্যের সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা। তারা সাপটিকে দেখে নিশ্চিত করেন এটি রাসেলস ভাইপার নয় অজগর সাপ।’

এ প্রসঙ্গে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত রাতে রাসেলস ভাইপার মনে করে একটি অজগর সাপকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। পিটিয়ে মারা সাপটি বার্মিজ গোলবাহার প্রজাতির অজগর। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এ ধরনের অজগর দেখতে পাওয়া যায়। হয়তো খাবারের সন্ধানে লোকালয়ে গিয়েছিল সাপটি।’

আরও পড়ুন:

/কেএইচটি/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম