আগুনে পুড়ে ছাই ১৫ দোকান, ফায়ার সার্ভিসকে দুষছেন ব্যবসায়ীরা

লক্ষ্মীপুর প্রতিনিধি
১১ জুলাই ২০২৪, ১২:১৪ আপডেট : ১১ জুলাই ২০২৪, ১২:১৪

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ১৫টি দোকান। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (১১ জুলাই) ফজরের নামাজের পরপরই বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল মান্নান।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজের পরপরই বাজারের দক্ষিণ পাশে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন সময়মতো আসেননি। এর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

চররমনী মোহন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রহমান স্বপন ও স্থানীয় দুজন ব্যবসায়ী বলেন, ‘ফোন দেওয়ার ১ ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থল এসেছে। অথচ ফায়ার সার্ভিস কার্যালয় থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। এ ছাড়া যোগাযোগব্যবস্থাও উন্নত। তাদের সময়ক্ষেপণের কারণেই ১৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আরও আগে আসলে ক্ষয়ক্ষতি কম হতো।’

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল মান্নান বলেন, ‘আমরা সকাল ৬টা ২০ মিনিটে কল পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছি। এর মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। কাপড়ের দোকান বেশি হওয়ায় আগুনের লেলিহান শিখার মাত্রা বেশি ছিল। আমাদের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।’

জানা গেছে, পুড়ে যাওয়া দোকানের মধ্যে হার্ডওয়্যার, প্লাস্টিক ও কাপড়ের দোকান রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
শাহজালালে স্টোর বিল্ডিংয়ে আগুন, নেভালেন কর্মীরা
‘পূজার ছুটিতে সৈকতে ভিড়, ফাঁকা রিসোর্ট’ আগুনের ঘটনায় কতটা প্রভাব পড়েছে কক্সবাজারের পর্যটনে?
অগ্নিদুর্ঘটনা ঠেকাতে ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা
সর্বশেষ খবর
সৌদিতে মৃত্যুদণ্ড: বাবা-মা বললেন ‘সুইটি জীবিত নাকি মৃত এখনও জানি না’
সৌদিতে মৃত্যুদণ্ড: বাবা-মা বললেন ‘সুইটি জীবিত নাকি মৃত এখনও জানি না’
মণ্ডপে মণ্ডপে  বিসর্জনের সুর, রঙিন মুখে দেবী বিদায়ের প্রস্তুতি
মণ্ডপে মণ্ডপে বিসর্জনের সুর, রঙিন মুখে দেবী বিদায়ের প্রস্তুতি
দুর্ঘটনায় ১৪ জন নিহত: বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার, গতি ছিল বেপরোয়া
দুর্ঘটনায় ১৪ জন নিহত: বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার, গতি ছিল বেপরোয়া
‘আমরা একদিন ভারতকে হারাবো’
‘আমরা একদিন ভারতকে হারাবো’
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত