লক্ষ্মীপুরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১২ জুলাই ২০২৪, ০৪:০৫আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৪:০৫

লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামের বটতলি এলাকার একটি সুপারি বাগান থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে ঘটনা জানাজানি হলে সদর থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধারসহ ঘটনাস্থল পরিদর্শনে যায়।

নিহত গৃহবধূর নাম মিনুয়ারা মিনু (৪৩)। তিনি ওই এলাকার রহিম মিঝি বাড়ির মমিন উল্যা ড্রাইভারের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এদিকে মায়ের শোকে কান্নায় মূর্ছা যাচ্ছেন নিহত মিনুর মেয়ে শিলা আক্তার ও ছেলে মো. শিমুল। স্বজনদের কান্নাও থামছে না।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরে পার্শ্ববর্তী মিধ্যা বাড়ির নির্জন বাগানে সুপারির খোল কুড়াতে ঘর থেকে বের তিনি। এরপর সন্ধ্যা হলেও ঘরে না ফেরায় স্বজনরা খুঁজতে বের হন। একপর্যায়ে ওই বাগানে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশে খবর দিলে অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সদর থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে আসে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, এটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীকে গলায় ও বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করে দেখা হবে।

/আরআইজে/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী