মাকে ঘরে ‘হাত-পা বেঁধে’ আগুন দিলো মাদকাসক্ত ছেলে

রায়পুর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকের টাকা না পেয়ে মাকে বসতঘরে বেঁধে রেখে আগুন দিয়ে পালানোর অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত জাবেদ হোসেন (২৭) পলাতক।

এলাকাবাসী জানান, মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে প্রায় ঝগড়া করতো জাবেদ। ঘরের আসবাবপত্রও ভাঙচুর করতো। ছয় মেয়ে ও একমাত্র ছেলে হওয়ায় জাবেদের অত্যাচার ও জুলুম গত সাত বছরেরও বেশি সময় ধরে সহ্য করে আসছে পরিবারটি।

গত শনিবার (৩১ আগস্ট) রাতেও মায়ের সঙ্গে মাদকের টাকার জন্য ঝগড়া করে। একপর্যায়ে পরনে থাকা জামা দিয়ে মায়ের গলা পেঁচিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। পরবর্তীতে মাকে বসতঘরে হাত-পা বেঁধে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় জাবেদ। পরে মা ওহিদা বেগমের চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। এ সময় রায়পুর ফায়ার সার্ভিসে ফোন করা হলেও তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে বসতঘরের সব আসবাবপত্র পুড়ে যায়।

জাবেদের বড় বোন কামরুন নাহার বলেন, ‘আমার ভাই কয়েক বছর ধরে মাদকাসক্ত। সে ঘরে আগুন লাগিয়েছে। আমরা তার বিচার চাই। মায়ের কাছে ৫০ হাজার টাকা চেয়েছে। আমাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

তফুরা বেগম নামে এক প্রতিবেশী বলেন, ‘রাতে মায়ের সঙ্গে জাবেদের তুমুল ঝগড়া হয়েছে। একপর্যায়ে সে বসতঘরে আগুন লাগায়। হঠাৎ চারদিক আলোকিত হয়ে যাওয়ায় আমরা ছুটে এসে তাকে উদ্ধার করি।’

মা ওহিদা বেগম (৫৮) বলেন, ‘স্বামীর শেষ সম্বল শেষ করে দিয়েছে আমার মাদকাসক্ত ছেলে। প্রতিদিন টাকার জন্য মারধর করে। মেয়েদের বাড়িতে আসতে দেয় না। আমার একমাত্র ছেলে। সে যেন সুস্থ হয়। এটাই আমার চাওয়া। তবুও আমি ছেলের বিচার চাই।’

রবিবার রাতে ওহিদা বেগম বাদী হয়ে রায়পুর থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘রাতে এক নারীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি