কক্সবাজারে পাহাড়ধসে দুই পরিবারের ৬ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪

কক্সবাজারে ভারী বর্ষণে পৃথক পাহাড়ধসের ঘটনায় নারী ও শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজার জেলায় ভারী বর্ষণ হচ্ছে। রাতে হঠাৎ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ডিককুল এলাকায় পাহাড়ধসে মা-মেয়েসহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়।

মৃতরা হলেন ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী আঁখি মনি (২৬) এবং তার দুই শিশুকন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।

প্রতিবেশী মোহাম্মদ রুস্তম জানান, রাতের পর থেকে টানা বৃষ্টি হওয়ায় মিজানের বাড়ির দিক থেকে পাহাড়ধসের একটি বিকট শব্দ শোনা যায়। পরে তারা সেখানে গিয়ে দেখেন মিজানের পরিবারের সদস্যরা মাটিচাপা পড়েছে। তাৎক্ষণিক মিজানকে জীবিত উদ্ধার করা গেলেও তার স্ত্রী-সন্তানরা মাটির নিচে চাপা পড়ে যায়। পরে দমকল বাহিনী এলে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।

সতর্ক করা হলেও সরেনি অনেকে (ছবি: বাংলা ট্রিবিউন)

স্থানীয় ইউপি সদস্য মিজানুল করিম সিকদার বলেন, ‘টানা বর্ষণের কারণে কক্সবাজার সদর উপজেলার অনেক এলাকা তলিয়ে গেছে। পাহাড়ধসের আশঙ্কা থাকায় এসব এলাকায় সতর্ক করা হয়েছিল। কিন্তু অনেকে নিরাপদে সরে না যায়নি।’

তিনি আরও বলেন, ‘মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়। পরে ভোররাতে তার বাড়িতে পাহাড়ধসে এই দুর্ঘটনা ঘটে।’

অপরদিকে, রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়। তারা হলেন ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-২ ব্লকের কবির আহমেদের ছেলে আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আবদুল ওয়াহেদ।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবদুল হান্নান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ। এ ছাড়া সাগর উত্তাল রয়েছে। আছে পাহাড়ধসের আশঙ্কাও।

/কেএইচটি/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি