চট্টগ্রামে ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৫

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন। রবিবার (২২ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আবুল হোসাইন (৩৭) নামে এক যুবকের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২১ সেপ্টেম্বর ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭২ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ২৫ জন। চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছেন আট জন। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৫১ জন। এর মধ্যে ৬৭১ জন নগরীর ও ৪৮০ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

/এফআর/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান