কক্সবাজারে গভীর রাতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারী নিহত

কক্সবাজার প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৪, ২০:১৩আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ২০:১৩

কক্সবাজারের মহেশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছোড়া গুলিতে ফরিদা ইয়াসমিন ছৈয়দা (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরিদা ওই এলাকার মৃত ছৈয়দ আহমদের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ে অবস্থানরত একটি গ্রুপ ফকিরাঘোনা এলাকার দখল নিতে বুধবার রাতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ফরিদা নিজ ঘরে গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলেই মারা যান।

নিহত ফরিদার ভাই ফরিদুল আলম বলেন, স্থানীয় তারেক বাহিনী এই এলাকায় আধিপত্য বিস্তার করতে তার অনুসারী রশিদের নেতৃত্বে ২০-৩০ লোক দিয়ে চারদিকে গুলি চালায়। এতে আমার বোন গুলিবিদ্ধ হয়ে মারা যান। সে প্রতিবন্ধী ছিল। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচারসহ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কারা গুলি ছুড়েছিল, সেটি এখনও জানা যায়নি। পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে দেখছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি