রামুতে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৪, ০৪:৩০ আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৩০
কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরের কাহাতিয়া পাড়া এলাকায় রেলে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
 
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওয়াহেদ ও মোহাম্মদ হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওয়াহেদ ও মোহাম্মদ হোসেন ঈদগাঁও বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে মটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মাছুয়াখালী এলাকায় রেললাইন পার হতে গিয়ে তাদের মোটরসাইকেলটি ট্রেনের নিচে পড়ে যায়। এতে তারা ট্রেনের আঘাতে মারা যান।
 
এলাকাবাসীর অভিযোগ, মাছুয়াখালী রেলক্রসিংয়ে কোনও রেলগেট বা দায়িত্বপ্রাপ্ত ওয়াচম্যান নেই। ফলে, স্থানীয় জনগণ প্রতিনিয়তই ঝুঁকির সম্মুখীন হচ্ছে। স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসীর মত, রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো যেতো।
 
স্থানীয় যুবক জসিম উদ্দিন জানান, ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় কোনও সতর্কসংকেত বা বেল বাজানো হয়নি। এ কারণে তারা আরও অসচেতন অবস্থায় রেললাইন পার হচ্ছিলেন।
 
রামু থানার ওসি ইমন চৌধুরী মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
/আরআইজে/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক