দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মীরসরাই প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২০আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২০

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আমজাদ হোসেন (২৪) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) রাতে দেশটির ইমপ্লুজি এলাকার গভা সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

নিহত আমজাদের গ্রামের বাড়ি মীরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামে। তিনি ওই গ্রামের মনির আহমদ সওদাগর বাড়ির রবিউল হোসেন হোরা মিয়ার একমাত্র ছেলে। তিনি দক্ষিণ আফ্রিকায় গভা সুপার মার্কেটে একটি দোকানে কাজ করতেন।

জানা গেছে, দুই বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যান আমজাদ। সেখানে একই এলাকার শহীদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কিছু দিন আগে ছুটিতে দেশে আসেন তিনি। শনিবার রাতে দোকানে তাকে একা পেয়ে গুলি করে খুন করা হয়।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী ও ব্যবসায়ী আবদুল হক জানান, শনিবার রাত দেড়টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে আমজাদকে গুলি করে হত্যা করা হয়। তবে দোকান থেকে কোনও টাকা-পয়সা নিয়ে যায়নি। আমজাদের লাশ ময়নাতদন্ত শেষে হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে দেশে পাঠাতে কয়েকদিন সময় লাগবে।

মীরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব বলেন, আমার ইউনিয়নের বাসিন্দা, দক্ষিণ আফ্রিকা প্রবাসী আমজাদ সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার খবর শুনেছি। খুবই দুঃখজনক ঘটনা এটি।

/এফআর/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি