চট্টগ্রাম বন্দর চ্যানেলে জাহাজের ধাক্কায় ডুবেছে বালুবাহী বাল্কহেড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জানুয়ারি ২০২৫, ০৫:০৬আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৫:০৬

চট্টগ্রাম বন্দর চ্যানেল সংলগ্ন কর্ণফুলী নদীতে ডুবেছে বালুবাহী বাল্কহেড ‘অনিমা সায়মা ২’। এটি উদ্ধারে চেষ্টা করছে চট্টগ্রাম বন্দরের টাগবোট।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৯টায় বন্দর জেটি ছেড়ে যাওয়া পানামার পতাকাবাহী কনটেইনারবাহী জাহাজ ‘এমভি জিয়ানিনা-২’ সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দরের উদ্ধারকারী জাহাজ ‘কাণ্ডারী ১’ টাগবোট ডুবে যাওয়া বাল্কহেডের তিন নাবিককে উদ্ধার করা হয়।

পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) ও গুপ্তা বাঁকের মাঝখানে বাল্কহেডটি ডুবে যায়। ডুবে যাওয়ার স্থানের ওপর লাল বয়া স্থাপন করেছে বন্দর কর্তৃপক্ষ, যাতে নিরাপদে বাণিজ্যিক জাহাজ বন্দরে আসা-যাওয়া করতে পারে।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক মঙ্গলবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, গত রাতে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। ডুবন্ত বাল্কহেড উদ্ধারে লিফটিং ভ্যাসেল বিএলভি আলী, চ্যানেল টাগ ও জরিপ জাহাজ ‘জরিপ ৯’ চেষ্টা করেছে। কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

তাই জরুরি ভিত্তিতে বাল্কহেডের মালিককে সেলভেজ করে নিরাপদ স্থানে নৌযানটি সরিয়ে নিতে অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। অন্যথায় পোর্ট অ্যাক্ট ১৯০৮, ধারা ৩৩, ৪৩, চবক আইনের ধারা ১০ (জ), ১০ (ম), ১১ (গ), ২১ এবং সেলভেজ কনভেনশান ১৯৮৯-এর ধারা ৮, ১২ ও ২০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

সচিব বলেন, ‘বন্দরে জাহাজ চলাচলে কোনও সমস্যা নেই। আজ মঙ্গলবার সকাল থেকে বন্দরের জেটিতে ১২টি জাহাজ এসেছে। শুধুমাত্র নাবিকদের জন্য একটি নোটিশ জারি করা হয়েছে। নোটিশে বন্দর চ্যানেলে ধ্বংসাবশেষের আশপাশ দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতার কথা বলা হয়েছে।’

/এমএস/
সম্পর্কিত
৪ দিন পর ফের কর্ণফুলী মিলে কাগজ উৎপাদন শুরু
নির্বাচনের জন্য কর্ণফুলী থেকে ৯১৪ টন কাগজ নিচ্ছে ইসি
কর্ণফুলী টানেলে ৬ দিন যান চলাচল সীমিত থাকবে
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের