মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরায় দেখানো যুবক আটক

রায়পুর প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, ০৯:৪৯আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৯:৪৯

লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জাকির হোসেন (২৬) নামের যুবককে আটক করেছে পুলিশ।। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় যুবক জাকির হোসেনকে চরমোহনা গ্রাম থেকে আটক করা হয়। জাকির হোসেন চরমোহনা ইউপির ৯নং ওয়ার্ডের দিনমজুর মনির আহাম্মদের ছেলে।

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টায় শহরের মুড়িহাটা এলাকার শ্রী শ্রী মহামায়া মন্দিরে ভাঙচুরের এ ঘটনা ঘটে।

পুলিশ আটক যুবককে জিজ্ঞাসাবাদ করছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শেষ করে মন্দিরের পুরোহিত চলে যান। পরে রাতে এসে মন্দিরের ভেতর ভাঙাচোরা প্রতিমা দেখতে পেয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জানান। খবর পেয়ে তারা এসে দেখেন প্রতিমা ভাঙা অবস্থায় আছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুখে কাপড় বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙে চলে যায়।।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, প্রতিমা ভাঙার ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। কী উদ্দেশ্যে প্রতিমাগুলো ভেঙেছে তা বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

/এফআর/
সম্পর্কিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িঘরে হামলা-আগুন
একে-৪৭ নিয়ে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, ৩০০ জনের এই বাহিনী কার?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি