কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৫, ২১:২৩ আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ২১:২৩

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩০ জন। হতাহতরা বাসের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পালকি সিনেমার সামনে এ দুর্ঘটনা ঘটে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান তিন জন নিহতের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তবে নিহতদের এখনও নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে তিশা প্লাস পরিবহনের যাত্রীবাহী বাস কুমিল্লা যাওয়ার পথে মঙ্গলবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। পরে খুঁটি ভেঙে আরেকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় বাসটি। সেইসঙ্গে বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত অবস্থায় আহত ৩২ জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এর মধ্যে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও দুজনের মৃত্যু হয়। 

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত অন্তত ২০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর মধ্যে দুজনকে মৃত পেয়েছি আমরা। আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বাকি কয়েকজনের চিকিৎসা চলছে।’

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বাহারুল ইসলাম বলেন, ‌‘তিশা প্লাস পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কুমিল্লা যাচ্ছিল। চান্দিনার ইন্দ্রারচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।’

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাস্থলে একজন মারা গেছেন। তার লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও দুজনের মৃত্যুর কথা শুনেছি। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। অনেকে আহত হয়েছেন। অন্তত ৩০ জনের মতো। হতাহতরা বাসের ছিলেন। এজন্য তাদের নাম-পরিচয় পেতে সময় লাগছে। আশা করছি, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবো।’

/এএম/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক