তরুণীকে ধর্ষণ ও মারধরের অভিযোগ, আসামি পলাতক

রাঙামাটি প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ২০:১৫আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ২০:১৫

রাঙামাটির কাউখালীতে ২২ বছর বয়সী এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি মো. ফাহিম (২৫) পলাতক রয়েছেন।

কাউখালী থানা সূত্র জানায়, ভুক্তভোগী গত ১৭ এপ্রিল কাউখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, পোয়াপাড়ায় আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। আনোয়ার হোসেনের ছেলে মো. ফাহিম গত ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময় তাকে ধর্ষণ করে।

সর্বশেষ গত ১৬ এপ্রিল রাতে ধর্ষণে বাধা দিলে ফাহিম ওই তরুণীকে মারধর করে। আঘাতপ্রাপ্ত হয়ে তরুণীকে কাউখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তরুণী থানায় অভিযোগ দেয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘আমরা ভুক্তভোগীর অভিযোগ নিয়ে মামলা লিপিবদ্ধ করেছি। কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে তরুণীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ধর্ষণসহ প্রয়োজনীয় পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

রাঙামাটি জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান বলেন, ‘ভুক্তভোগী তরুণীকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এখনও হাতে আসেনি।’

/কেএইচটি/
সম্পর্কিত
তদন্তের জন্য প্রথম মামলা পেলো এসআরবি
আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার